ঈদে ঘোরাঘুরি তো অনেক হচ্ছে। তার ওপর
বর্ষাকালের বৃষ্টি-কাদা। বৃষ্টির দিনে বাইরে থেকে বাসায় ফিরতে ফিরতে পায়ের
অবস্থাও বারোটা বেজে যায়। কিন্তু পানি দিয়ে ধুয়ে যথেষ্ট মনে করে অবহেলায়ই
থেকে যায় আমাদের সুন্দর পা দুটি। এসময় বাইরের কাদা-পানি মাখা পায়ের ঠিক মতো
যত্ন না নিলে নানা অসুখ-বিসুখ ও সংক্রামক রোগের পাশাপাশি পায়ের স্বাভাবিক
সৌন্দর্যও নষ্ট হবে বৈকি। তাই দেরি না করে কাদা-পানি ধুয়ে করে ফেলুন পায়ের
চর্চা।
দুইভাবে করতে পারেন পায়ের যত্ন:
প্রথমত:
*পা ভাল করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করুন।
*হালকা গরম পানিতে আধা চা চামচ খাবার সোডা মিশিয়ে ৫ মিনিট পা ডুবিয়ে রাখুন।
*এবার লবণ বা চিনির সাথে কয়েকফোটা পানি মিশিয়ে স্ক্রাবের মতো পায়ে ঘষুন তারপর পানি দিনে ধুয়ে ফেলুন।
তোয়ালে দিয়ে মুছে ময়শ্চারাইজিং ক্রিম বা লোশন লাগান।

দ্বিতীয়ত:
*গরম পানিতে চায়ের লিকার করে পা দুটিকে ১০-১৫ মিনিট ভেজান।
*দুই চামচ চিনি আর এক চামচ মধু মিশিয়ে স্ক্রাবের মতো পায় ম্যাসাজ করুন।
*পানি দিয়ে ধুয়ে-মুছে ময়শ্চারাইজিং ক্রিম বা লোশন লাগান।

সতর্কতা:
যাদের পায়ে অ্যালার্জির লক্ষণ আছে তারা অলিভ অয়েল হালকা গরম করে ম্যাসাজ করবেন।

0 comments:
Post a Comment