Friday, September 27, 2013

গরমেও থাকুন সজীব

rupcare_heat1

এখন বসন্তের মাঝামাঝি হলেও আর কদিন পর যে গ্রীষ্মের দাবদাহ তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। চারপাশের ভ্যাপসা গরমে ত্বকের স্বভাবিক সতেজতার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারেন যদি কিছু বিষয় মেনে চলতে পারেন। তীব্র গরমেও নিজেকে সতেজ রাখার কিছু পদ্ধতি আসুন জেনে নিই।
lif_HydrateIllustrat
  • প্রথমেই প্রচুর পানি পান করতে হবে। বাইরে বের হওয়ার আগে ব্যাগে একটি পানির বোতল নিয়ে বের হবেন। এতে ডিহাইড্রেশন খেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে।
  • rupcare_heat6মৌসুমী ফল যেমন তরমুজ, বাঙ্গি, আনারস ইত্যাদি খেতে হবে। এগুলো আপনার শরীরে যেমন শক্তি যোগাবে তেমনি সারাদিনের ধকল পূরনে সাহায্য করবে।
  • পোষাক হতে হবে হালকা রঙের। কারণ গাঢ় রঙের পোষাক বেশি তাপ টানে।
  • যথাসম্ভব মাংস জাতীয় খাবার এড়িয়ে মাছ এবং শাক-সবজি বেশি খেতে হবে।
  • রোদ থেকে ত্বক বাঁচাতে হালকা গড়নের ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন।
  • বাইরে থেকে এসে তোয়ালে দিয়ে ঘাম মুছে তারপর ফ্যানের নিচে বসুন।rupcare_heat2rupcare_heat4
  • দিনে একাধিকবার গোসল না করে, ভেজা তোয়ালে দিয়ে মুছুন।
  • প্রখর রোদ থেকে এসে মুখে এবং হাতে বরফের টুকরা ঘষুন।
গরম থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারলে আপনার শরীরের সাথে সাথে মনটাও প্রফুল্ল থাকবে। যেহেতু ঘরের ছোট এবং বয়স্করা নিজে নিজে এগুলো মেনে চলতে পারেনা তাই তাদেরকে এক্ষেত্রে সাহায্য করুন।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger